গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর ৭টি পদে মোট ৪৪৯ জনকে নিয়োগ দেবে। সম্প্রতি এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ১৭ এপ্রিল। আবেদন করা যাবে ৩১ মে পর্যন্ত।
পদের নাম/পদসংখ্যা
১। স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর-২৪ জন।
২। জরিপকারী-১৪ জন।
৩। নকশাকার-১০৬ জন।
৪। কার্য সহকারী-২৩ জন।
৫। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৮০ জন।
৬। হিসাব সহকারী-১০১ জন।
৭। ট্রেসার-০১ জন।
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ১৭ এপ্রিলে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://recruitment.pwd.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৩১-০৫-২০২২ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



