হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১৩ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মাধবপুর থানা পুলিশের একটি দল বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এতে জিআর ওয়ারেন্টভুক্ত ১, সিআর ওয়ারেন্টভুক্ত আরো ৯, পৃথক মামলায় ২ এবং ১৫১ ধারায় আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



