চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। প্রতিযোগিতার এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।
নিজের প্রথম ম্যাচেই দিল্লির হয়ে নজর কাড়া পারফর্ম করেছিলেন মুস্তাফিজ, যার ফলে রিকি পন্টিংয়ের কাছ থেকে পেয়েছিলেন পুরষ্কার। এবার আবারো দুর্দান্ত পারফর্ম করে পুরষ্কার জিতলেন টাইগার পেসার।
টুর্নামেন্টের ১৯ তম ম্যাচে কলকাতার বিপক্ষে জয় পায় দিল্লি। ম্যাচটিতে বল হাতে কোন উইকেট না পেলেও দারুণ বোলিং করেন ফিজ। ৪ ওভার বোলিংয়ে মাত্র ২১ রান দেন তিনি।
এমন পারফরম্যান্সে ম্যাচ সেরা পুরষ্কার জেতেননি ফিজ। তবে তাকে স্পেশাল অ্যাওয়ার্ড দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কোচ ও অস্ট্রেলীয় কিংবদন্তি রিকি পন্টিং।
সম্প্রতি কলকাতার বিপক্ষে ম্যাচ শেষে দিল্লীর টিম মিটিংয়ের একটি ভিডিও সম্প্রতি পোস্ট করা হয় তাদের সোশাল মিডিয়ায়। সেখানে মুস্তাফিজকে এই ম্যাচে দলের ‘স্পেশাল পারফর্মার অব দ্য ম্যাচ’ হিসেবে ঘোষণা করেন দলটির প্রধান কোচ রিকি পন্টিং।
ম্যাচের পারফরম্যান্স বিচারে পুরষ্কার ঘোষণার সময় পন্টিং বলেন, ‘একজন বোলার আছে যে গত ম্যাচে ৪ ওভার বোলিংয়ে কোন উইকেট পায়নি। তবে মাত্র ২১ রান দিয়েছে। সে অবশ্যই বিশেষ পুরষ্কার পাওয়ার দাবীদার।’
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



