পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সালমাবাদ গালফ এয়ার ক্লাব হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইন এর সভাপতি মো. ছমির মিয়া।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি তাজউদ্দীন সিকান্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী খন্দকার আশফাক আহমদ, প্রকৌশলী মফিজুর রহমান, ড. এম. শহিদুল ইসলাম, ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইন এর উপদেষ্টা শামসুল হক, সিলেট বিভাগীয় পরিষদের উপদেষ্টা আব্দুল হামিদ, কবির উদ্দিন, জসিম উদ্দিন, বশির আহমদ, আব্দুল খালেক মানিক মিয়া, সুরমান আলী, আব্দুল আজিজ, আতিকুর রহমান, আনোয়ার হোসেন, সাংবাদিক ফোরাম বাহরাইন এর সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার।
উপস্থিত ছিলেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন সোকার্নো, বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার সহ সাধারণ সম্পাদক সিয়াম শাহ, সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইন এর যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সুনাম লতিফ, ক্রীড়া সম্পাদক আমিনুর রশিদ, বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহরাইন এর সভাপতি নাজির আহমেদ, সিলেট বিভাগীয় জাতিয়তাবাদী বিএনপি ঐক্য পরিষদ এর সভাপতি আব্দুল হাই রিপন, উপদেষ্টা মতিউর রহমান চুনু, সহ সভাপতি কবির আহমদ, জৈন্তাপুর প্রবাসী কল্যাণ গ্রুপের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ জাকারিয়া সিকদার, বৃহত্তর বরিশাল জনকল্যান সমিতির সভাপতি মিজানুর রহমান আকন, সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল হক, বঙ্গবন্ধু পরিষদ বাহরাইন এর সাধারণ সম্পাদক ওমর ফারুক, মানামা মহানগর বিএনপির সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. বেলাল সহ বাহরাইনস্থ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংঠনের নেতৃবৃন্দ।
শুরুতে ফখরুল ইসলামের পবিত্র কোরাআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল করিম। পরিশেষে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



