ধার্য্য তারিখে হলো না দেশ-বিদেশে আলোচিত রায়হান হত্যা মামলার চার্জ গঠন। মঙ্গলবার (১২ এপ্রিল) ধার্য্য তারিখে চার্জ গঠন হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ প্রস্তুত না থাকায় চার্জ গঠনের শোনানী হয়নি।
বাদিপক্ষের আইনজীবী সুমন পারভেজ বলেন, মঙ্গলবার সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত নগরের আখালিয়া এলাকার যুবক রায়হান আহমদ হত্যা মামলার চার্জ গঠনের ধার্য্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের প্রস্তুতি না থাকায় চার্জ গঠন সম্ভব হয়নি। পরবর্তী তারিখ আগামী ১৮ এপ্রিল ধার্য করেছেন আদালত।
এরআগে এদিন বেলা ১টার দিকে হত্যা মামলার প্রধান আসামি নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরখাস্তকৃত এসআই আকবর হোসনে ভুইয়াসহ সকল আসামিকে আদালতে হাজির করা হয়। চার্জ গঠন না হওয়ায় ফের প্রিজন ভ্যানে করে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
২০২১ সালের ১০ অক্টোবর রাতে রায়হানকে ধরে এনে সিলেট কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করা হয়। পরদিন সকালে হাসপাতালে নেওয়ার পর রায়হানের মৃত্যু হয়। যে মৃত্যু নিয়ে দেশ-বিদেশে তুলপাড় চলে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পুলিশ হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করেন।
গত বছরের ৫ মে রায়হান হত্যার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া, সাময়িক বরখাস্তকৃত এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
এ বছরের ৮ মার্চ সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে বহুল আলোচিত মামলাটি উপস্থাপন করা হলে বিচারক আবদুল মোমেন মামলার বিচার কাজ পরিচালনার জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



