সিলেটের গোলাপগঞ্জের পল্লী এলাকায় পানিতে ডুবে সাবিয়া (৭) ও কল্পনা (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর বন্দরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রিপন আহমদের মেয়ে।
স্থানীয়রা জানান, গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশু দুটি বৃষ্টির পানিতে সৃষ্ট জলাশয়ে পড়ে গিয়ে ডুবে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর জলাশয়ে শিশু দুটির মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করেন।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশু দু’টির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিশুদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



