শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রংপুর বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
রংপুর এসোসিয়েশন সাস্টের নতুন কমিটিতে সভাপতি পদে এফইএস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজি আল মোক্তাদির আবির ও সাধারণ সম্পাদক হিসাবে পিএমই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী এস এম সবুজ নির্বাচিত হয়েছেন।
সোমবার (১১মার্চ) সন্ধ্যায় এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি দীপান্বিতা বর্মন বৃষ্টি, সহ-সভাপতি ইব্রাহীম প্রিন্স, মোহাম্মদ তানবিন রুবায়েত, সহ-সাধারণ সম্পাদক শাফিনুর ইসলাম, সংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আহাদ, কোষাধ্যক্ষ আসাদুল্লাহ আল গালিব, ক্রীয়া সম্পাদক রাসেল আহমেদ, প্রচার সম্পাদক সুমেল শাহ নেওয়াজ সম্পদসহ ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রধান উপদেষ্টা জিইবি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো. সাকিনুর ইসলাম মন্ডল, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জোবায়দা গুলশান আরা, ডেপুটি রেজিস্টার মো. ইউনুস আলী, ডেপুটি লাইব্রেরীয়ান বিনয় কুমার, সাবেক সাধারণ সম্পাদক, আহসান হাবিব আদর,সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, বিগত কমিটির সভাপতি ছিলেন নূর মোহাম্মদ পাভেল এবং সাধারণ সম্পাদক মাহবুব হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



