পবিত্র ঈদুল ফিতরসহ বিভিন্ন দিবস উপলক্ষে ক্লাস ও পরীক্ষা বন্ধের তারিখ ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ উপলক্ষ্যে আগামী ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) ও ইস্টার সানডে উপলক্ষ্যে ১৭ এপ্রিল (রোববার) বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস বন্ধ থাকবে।
একইসঙ্গে পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষ্যে ১৮ এপ্রিল (সোমবার) থেকে ১০ মে (মঙ্গলবার) পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে।
এছাড়া এবং ২০ এপ্রিল (বুধবার) থেকে ১০ মে (মঙ্গলবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



