পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদ থেকে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগ করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।
সোমবার তারা জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগ ও অধিবেশন বর্জন করেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
এর আগে, গত শনিবার অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান সরকারের পতন ঘটায় বিরোধীরা। ইমরান খান নিজেও জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে তিনি বলেন, আমি পার্লামেন্টে চোরদের সঙ্গে বসব না।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



