দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চল, তদসংলগ্ন ভারতের আসাম এবং মেঘালয়ে আগামী রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, যাদুকাটার কয়েকটি পয়েন্টের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
এ অবস্থায় জেলার সব কৃষককে যত দ্রুত সম্ভব ধান কেটে ফেলার জন্য অনুরোধ করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
রোববার জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও অন্যান্য বৈশ্বিক আবহাওয়া সাংস্থাসমূহের পূর্বাভাস অনুযায়ী ১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চল, তদসংলগ্ন ভারতের আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের ফলে সুরমা, কুশিয়ারা, যাদুকাটার কয়েকটি পয়েন্টের পানি বিপৎসীমানা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সকলকে সর্বাধিক অগ্রাধিকার সহকারে যত দ্রত সম্ভব ধান কেটে ফেলার নির্দেশনা দেওয়া হলো।
এতে আরও বলা হয়, কোথাও কোনো স্থানে যদি ফসল রক্ষা বাঁধে ফাটল দেখা দেয় অথবা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়; যত দ্রত সম্ভব স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি অতীব জরুরি। হাওরের ফসল রক্ষার দায়িত্ব আমাদের সবার, আসুন আমরা সবাই মিলে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ প্রতিহত করি।
সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সম্প্রতি জানিয়েছিলেন, ৯, ১০ ও ১১ এপ্রিল সিলেট এবং উজানে বৃষ্টিপাত হতে পারে। এ অনুযায়ী গত দুদিন ধরে সিলেটে বৃষ্টিপাত। এ কারণে বাড়বে সুরমা-কুশিয়ারা নদীর পানি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



