জকিগঞ্জ উপজেলার ৯ নং মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক মালেক আহমদ আর নেই।
রোববার (১০এপ্রিল) ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানসহ সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুম মালেক আহমদ বিগত ৩০ বছর যাবত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি ইছামতী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



