খুলনার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে ছেলের মারপিটে চান্দেআলী (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (১০ মার্চ) দুপুরে মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের কালাচান্দের ধাইড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে ঘাতক ছেলে হিরণকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে চান্দেআলী পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী খাদিজা বেগমকে মারপিট করেন। ঘরে ফিরে মাকে মারপিটের ঘটনা শুনে চান্দেআলীর ছেলে হিরণ মৃধা (৩০) লোহার রড নিয়ে বাবা চান্দেআলীকে পিটিয়ে গুরুতর আহত করেন। অচেতন অবস্থায় তাকে মোংলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



