বিআরটিএ’র দু্ই কর্মকর্তার অপসারণ দাবিতে রোববার (১০ এপ্রিল) থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে।
বিআরটিএ’র সিলেটের দুই কর্মকর্তার বদলীর আশ্বাস ও চালকদের ড্রাইভিং লাইসেন্স পেতে হয়রানী বন্ধে উপ পরিচালকের আশ্বাসের প্রেক্ষিতে ধমর্ঘট স্থগিত করা হয়।
সিলেটসড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভাপতি, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (০৯ এপ্রিল) বিকেলে ৩টা পর্যন্ত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সিলেট কার্যালয়ের উপ পরিচালকের সঙ্গে বৈঠক হয়েছে।ওই বৈঠকে উপ পরিচালক তাদের দু’টি দাবি মেনে নিয়েছেন। যে কারণে তারা ধর্মঘট স্থগিত করেন।
সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সজীব আলী উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামীকালের ধর্মঘট স্থগিতের ঘোষণা করা হয়েছে।
বিআরটিএর দুই কর্মকর্তার অপসারণের দাবিতে রোববার (১০ এপ্রিল) থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। তাদের অভিযোগ সিলেট বিআরটিএর সহকারী পরিচালক সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার সঠিক প্রক্রিয়ায় কোনো গাড়ির কাগজপত্র বা চালকের ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ে দেন না। আবার ঘুষ দিলে এই দুই কর্মকর্তা দালালের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে লাইসেন্স সরবরাহ করেন।আমরা বিভিন্ন সময় এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানানো হলেও পরিবহন শ্রমিকদের সেই দাবি পূরণ করা হয়নি। যে কারণে ধর্মঘটে যেতে বাধ্য হন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



