শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন “সাস্ট-স্কুল অফ ডিবেট”-এর ৮ম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মেহজাবীন খান পর্ণা ও সাধারণ সম্পাদক হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রায়ান সামিন নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে নির্বাচত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রায়হানা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারহান চৌধুরী, অর্থ-সম্পাদক গণিত বিভাগের শিক্ষার্থী খন্দকার সানজিদা জান্নাত, সহ-অর্থ-সম্পাদক পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আদিবা ইমরোজ প্রিয়তী, বিতর্ক পরিচালক ব্যবসায় প্রশাসন বিভাগের নুসরাত আনজুমান, সহ-বিতর্ক পরিচালক হিসেবে একই বিভাগের শিক্ষার্থী কাওসার হামিদ ধ্রুব, পাঠচক্র প্রধান ইংরেজী বিভাগের শিক্ষার্থী নাজনীন লিজা, পাঠচক্র সহকারী হিসেবে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের হালিমা খান মশশী, সাংগঠনিক ও তথ্য-প্রযুক্তি সম্পাদক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. বাহাউদ্দিন রাকিব, সহ-সাংগঠনিক ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ব্যবসায় প্রশাসন বিভাগের মো. নাজমুস সাকিব রোহান, প্রকাশনা ও প্রচার সম্পাদক ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাওন সুত্রাধর, সহ-প্রকাশনা ও প্রচার সম্পাদক একই বিভাগের মো. সোহাগ খান, যোগাযোগ ও দপ্তর সম্পাদক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানজিলা আক্তার, সহ-যোগাযোগ ও দপ্তর সম্পাদক একই বিভাগের মো. রেজাউল করিম ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী পপি রাণী সরকার। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ নাজির নির্বাচিত হয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



