ইউক্রেনে আক্রমণের পর থেকে অনেক ধরনের নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া। এরই মধ্যে উয়েফা এবং ফিফা রাশিয়ার জাতীয় দল এবং রাশিয়ার সকল ক্লাবকে নিষিদ্ধ করেছে। এমন নিষেধাজ্ঞার পর ফিফা ও উয়েফার বিরুদ্ধে আপিল করেছিল রাশিয়া। তবে ফিফার ওপর থেকে সেই আপিল তুলে নিয়েছে রাশিয়া। কিন্তু উয়েফার ওপর সেই আপিল বহাল রেখেছে তারা।
গত ২৪ মার্চ রাশিয়ার বিপক্ষে পোল্যান্ড ম্যাচ জিতে যায় কোনো ম্যাচ না খেলেই, কেননা আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করে হয়েছে রাশিয়াকে। যে কারণে ফিফা বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বের প্লে-অফে আর কোনো ম্যাচ খেলতে পারেনি দেশটি।
ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল রাশিয়া। তবে সেই আপিল রাশিয়া তুলে নেয়। খেলাধুলায় যে কোনো বিরোধ মীমাংসা করার সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস), সেই আদালতে মামলা করেছিল রাশিয়া।
ফিফার ওপর থেকে সেই আপিল তুলে নিলেও রাশিয়া বহাল রেখেছে উয়েফার বিরুদ্ধে করা আপিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিফা ও উয়েফা নিষিদ্ধ করে রেখেছে রাশিয়া এবং ক্লাবগুলোকে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, উয়েফার বিরুদ্ধে করা আপিল অব্যাহত রাখবে রাশিয়া। নিজেদের সবধরনের প্রতিযোগিতায় রাশিয়াকে নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। যার কারণে ইউরোপা লিগের শেষ ষোলোর লড়াইয়ে খেলতে পারেনি স্পার্তাক মস্কো। রাউন্ড অব সিক্সটিনে রাশিয়ার ক্লাবটির প্রতিপক্ষ ছিল জার্মান ক্লাব লাইপজিগ।
SA
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



