হবিগঞ্জের বাহুবলে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে আশংকাজনক অবস্থায় আজিদ মিয়া ও রাহিম মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার তারাবি নামাজের সময় উপজেলার স্বস্তিপুর গ্রামে। জানা যায়,১নং স্নানঘাট ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মৃত নুরাজ মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া(৩৪) দীর্ঘদিন যাবত প্রতিবেশী দিনমুজুর ও নিরীহ মৃত লেবু মিয়ার পরিবারের উপর অন্যায় অত্যাচার চালিয়ে আসছে,এ নিয়ে গ্রামে একাধিক বিচার শালিস হলেও থানেনি ওয়াহিদের অত্যাচার। গত শনিবার দুপুরে এক শিশু বাচ্চাকে নিয়ে কথা-কাটাকাটির সময় বসতঘরে প্রবেশ করে মারাজ মিয়ার স্ত্রী দিলারা আক্তার ও মেয়ে তূষ্ণা আক্তারকে মারধোর করে গুরুতর আহত করে ওয়াহিদ মিয়া ও তার লোকজন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে দিলারা আক্তার ও মেয়ে তূষ্ণা আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোমবার তারাবি নামাজের সময় তুচ্ছ বিষয় নিয়ে মৃত লেবু মিয়ার ছেলে আজিদ মিয়া ও তার ছেলে রাহিম মিয়াকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে ওয়াহিদ মিয়া ও তার লোকজন।এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় আজিদ মিয়া ও তার ছেলে রাহিম মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গত শনিবার মা মেয়েকে মারধোর ও নির্যাতনের ঘটনায় শনিবার বিকেলেই বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন দিলারা আক্তার। অভিযোগটি তদন্ত করছেন পুটিজুরী তদন্ত কেন্দ্রের এস আই নাজমুল হোসেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এনএস/এসএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



