টিপকাণ্ডে যখন সারা দেশে উত্তেজনার বিরাজ করছে। এমন সময় সিলেটে এক পুলিশ কর্মকর্তা ফেইসবুক স্ট্যাটাস ঘিরে বিস্ফোরণন্মুখ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
লিয়াকত আলী নামের ওই পুলিশ কর্মকর্তা সিলেটের আদালতে জেলা পুলিশের কোর্ট পরিদর্শক পদে কর্মরত রয়েছেন।
ফেইসবুকে তিনি পুরুষ কর্তৃক নারীর টিপ পড়ে প্রতিবাদ করা নিয়ে বিরুপ মন্তব্য করেন। নেতিবাচক মন্তব্যের কারণে এরই মধ্যে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।
তিনি বলেন, ফেইসবুক ব্যবহার যদিও কারো ব্যক্তিগত বিষয়। কিন্তু কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য নেতিবাচক মন্তব্য করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার এখতিয়ার পুলিশ প্রশাসনের রয়েছে। যে কারণে কোর্ট পরিদর্শক লিয়াকত আলীকে ক্লোজড করা হয়েছে।
কোর্ট ইন্সপেক্টর লিয়াকত আলী তার ফেসবুক ওয়ালে লিখেন-‘প্রসঙ্গ : টিপ নিয়ে নারীকে হয়রানি। ফালতু ভাবনা : (18+) টিপ নিয়ে নারীকে হয়রানি করার প্রতিবাদে অনেক পুরুষ নিজেরাই কপালে টিপ লাগাইয়া প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমি ভবিষ্যৎ ভাবনায় শংকিত।বিভিন্ন শহরে অনেক নারীরা যেসব খোলামেলা পোশাক পরে চলাফেরা করেন তার মধ্যে অনেকেরই ব্রায়ের ওপর দিকে প্রায় অর্ধেক আনকভার থাকে।পাতলা কাপড়ের কারণে বাকি অর্ধেকও দৃশ্যমান থাকে। এখন যদি কোনো পুরুষ এইভাবে ব্রা পরার কারণে কোনো নারীকে হয়রানি করে তবে কি তখনও আজকে কপালে টিপ লাগানো প্রতিবাদকারী পুরুষগণ একইভাবে ব্রা পড়ে প্রতিবাদ করবেন?’
এ নিয়ে সিলেট জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিভিন্ন মহল তার আপত্তিকর এমন মন্তব্যের বিষোধগার করেছেন। পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর ফেইসবুক স্ট্যাটাস ভাইরাল হলে সমালোচনা ঝড়ে বিদ্ধ হন।অবস্থা বেগতিক দেখে ওই পুলিশ কর্মকর্তা নিজের ফেইসবুক ওয়াল থেকে মন্তব্যটি মুছে দেন।
এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর লিয়াকত আলী বলেন, ‘আমি নারী বিদ্বেষী নই। কথা বলেছি পুরুষের টিপ পরে প্রতিবাদ করা নিয়ে। তার মতে, পুরুষরা কেনো টিপ পরে প্রতিবাদ করবে? প্রয়োজনে তারা মানববন্ধন করবে। মূলত; এ বিষয়টি ছিল আমার লেখার মুখ্য উদ্দেশ্য।’
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান আরও বলেন, পুরুষের টিপ পরা নিয়ে প্রতিবাদের বিরুদ্ধে গিয়ে একজন কর্মকর্তা কর্তৃক এ ধরণের বিরুপ মন্তব্য পুরো পুলিশ বিভাগকে কলুষিত করেছে। যে কারণে ওই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। পুলিশ সুপারের নির্দেশক্রমে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



