করোনায় সিলেট বিভাগে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের তিনজনই সিলেট জেলার এবং একজন হবিগঞ্জের। গত বছরের এপ্রিল থেকে মঙ্গলবার (২২ জুন) পর্যন্ত ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর মিছিলে সিলেট জেলার ৩৭০ জন, সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৩ জন রয়েছেন।
মঙ্গলবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১১৩ জন। এরমধ্যে সিলেট জেলার ৫৯ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ১৮ জন ও সিলেট ওসমানী মেডিকেলে আরও ২৪ জনের করোনা সনাক্ত হয়।
এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৪০৫ জনে। এরমধ্যে সিলেট জেলায় আক্রান্ত ১৬ হাজার ১৫৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৯৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৯২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৬০ জন। পক্ষান্তরে সুস্থ হয়েছেন ২২ হাজার ৮৫৭ জন। এরমধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৪৩২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৯২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৩৯ জন।
সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালের আইসিইউতে করোনা আক্রান্ত একজনসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মঙ্গলবার দুপুরে আরো একজন মারা গেছেন।
তিনি বলেন, গত কয়েকদিন থেকে আবারো হাসপাতালে রোগির চাপ বেড়ে গেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ৬৪ রোগি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ৩৩ জনের করোনা পজিটিভ এবং ৩১ জন উপস্বর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় ১৩ জনের চিকিৎসা চলছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪৭ জন রোগি চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ২৩৫ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ৩ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



