তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমাদ্দারকে টিপ পরার কারণে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যের দ্বারা উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) দুপুর তিনটায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাবিপ্রবি শাখার ব্যানারে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনের সড়কে এ মানবববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় পরিষদের সভাপতি অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়,উপদেষ্টা অধ্যাপক ড. নারারণ সাহা, সাধারণ সম্পাদক আশোক বর্মন অসীম, সাংস্কৃতিক সম্পাদক পূরবী চাটার্জী বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, আপনারা ইতোমধ্যে জেনেছেন রাজধানীর ফার্মগেট এলাকায় গত শনিবার তেঁজগাও কলেজের শিক্ষিকাকে টিপ পরার কারণে বাজে মন্তব্য করা হয়। সাথে পুলিশের পোশাক পরা সেই ব্যক্তি তার উপর বাইক চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আমরা এমন কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। টিপ পড়া বাঙালির ঐতিহ্যের ব্যাপার।এখানে ধর্মীয় ব্যাপার থাকেনা। এটা একটা সৌন্দর্যের অংশ। বাঙালি নারী মানেই টিপ পড়ে থাকেন। এ দেশে পোষাকের ব্যাপারে কারো কোনো ধরনের মন্তব্য করা উচিত নয়। শালীনতার মধ্য থেকে যার যা খুশি পড়বে। এখানে আমাদের কারোরই কটুক্তি করা উচিত নয়।
আমরা চাই শুধু গ্রেফতারই নয় তদন্তসাপেক্ষে তার শাস্তি হোক। যাতে করে এধরনের কুরুচিপূর্ণ মন্তব্য কেউ না করতে পারে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



