সিলেট নগরের ঐতিহ্যবাহী ধোপাদিঘী সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ এমপি।
সোমবার (২১ জুন) সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ধোপাদিঘী উন্নয়ন প্রকল্প ঘুরে দেখান। এসময় মন্ত্রী সিলেটের উন্নয়ন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবরসহ সিসিকের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
দখলে-দূষণে অস্তিত্ব সঙ্কটে থাকা সিলেট নগরের ধোপাদিঘীর অনেকাংশ ভরাট করে দিঘীটি রক্ষা ও সৌন্দর্যবর্ধনের কাজ করছে সিলেট সিটি করপোরেশন। প্রায় ২২ কোটি টাকা ব্যায়ে ধোপাদীঘি প্রকল্পের কাজ ২০২০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
পরিকল্পনা অনুযায়ী প্রায় ৩ দশমিক ৭৫ একর আয়তনের এই দীঘির চারপাশে ১১শ মিটার ওয়াকওয়ে নির্মাণ করছে সিটি করপোরেশন। সেই সঙ্গে দর্শনার্থীদের বসার জন্য বেঞ্চ, শিশুদের খেলার জায়গা, পুকুরে নামার জন্য দুটি দৃষ্টিনন্দন ঘাট, দীঘিতে ঘোরার জন্য প্যাডেল বোটের ব্যবস্থাও করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৪০ ভাগ কাজ শেষ হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



