কাতারের দোহায় হয়ে গেল ২০২২ সালের ফিফা বিশ্বকাপের ড্র। শুক্রবার দেশটির দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এই ড্র জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের এই জমকালো আসরে পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ ‘জি’তে পড়েছে।
ব্রাজিলের গ্রুপে প্রায় সমশক্তির তিনটি দল রয়েছে। ইতালিকে পেছনে ফেলে বিশ্বকাপে চমক দেখানো সুইজারল্যান্ডের সঙ্গে আছে ইউরোপের আরেক দল সার্বিয়াও। এছাড়া আফ্রিকার অন্যতম শক্তিশালী দল ক্যামেরুন তাদের গ্রুপে রয়েছে।
এবারের আসরে প্রথম ম্যাচে ইউরোপের দল সার্বিয়া মুখোমুখি হবে আর্জেন্টিনা। পাঁচ বারের বিশ্বকাপ জয়ী এই দলটি এরপর ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
রাশিয়া বিশ্বকাপেও একই গ্রুপে ছিল ব্রাজিল ও সুইজারল্যান্ড। সেবার গ্রুপ পর্বে ১-১ গোলে ড্র করেছি দুই দল। আর ২০১৪ বিশ্বকাপে একই গ্রুপে ছিল ব্রাজিল ও ক্যামেরুন। গ্রুপ পর্বের সেই ম্যাচে নেইমারের জোড়া গোলে ৪-১ গোলে জিতেছিল সেলেসাওরা।
‘জি’ গ্রুপের দলগুলোর ম্যাচের সময়সূচি, এক নজরে দেখে নিন-
২৪ নভেম্বর : ব্রাজিল বনাম সার্বিয়া, সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন
২৮ নভেম্বর : সুইজারল্যান্ড বনাম ব্রাজিল, ক্যামেরুন বনাম সার্বিয়া
০২ ডিসেম্বর : ক্যামেরুন বনাম ব্রাজিল, সার্বিয়া বনাম সুইজারল্যান্ড
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



