বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেছেন, আমাদের মন ভালো থাকলেই শরীর ভালো থাকে। দেহের সুস্থতার থেকে মনের সুস্থতা অনেক বেশি জরুরি। ‘সুস্থ দেহে সবল মনের বাস।’ তাই আমাদের প্রতিটি দিনকে সুন্দর করে তোলার জন্য দেহকে নিরোগ করে তুলতে হবে। এই কারণে প্রতিটি মানুষকে শরীর সম্পর্কে সচেতন করে তোলা দরকার। দেহগঠন ও মনের বিকাশে খেলাধূলার প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি বলেন, পড়ালেখা শেষ করার পরেও অনেক ব্যস্ততার মধ্যেও ৯৭/৯৯ সিলেট চ্যাপ্টারের উদ্যোগে ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ। বন্ধুদের এমন মিলনমেলা দেখে আমি মুগ্ধ।
তিনি বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টায় নগরীর উপশহরস্থ একটি চাইনীজ রেস্টুরেন্টের হলরুমে ৯৭/৯৯ সিলেট চ্যাপ্টারের আয়োজনে ফুটসাল টুর্নামেন্ট ২০২১ এর ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৯৭/৯৯ সিলেট চ্যাপ্টারের আয়োজনে ফুটসাল টুর্নামেন্টের পৃষ্টপোষকতায় রয়েছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আরমান আহমদ শিপলু। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু। এছাড়াও ৯৭/৯৯ সিলেট চ্যাপ্টারের অসংখ্য বন্ধুবান্ধব অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



