রাজধানীর কুড়িল বিশ্বরোডে পড়েছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষারর্থীর মরদেহ। মাইশা মমতাজ মিম নামে ওই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মিম ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
শুক্রবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে নিশ্চিত করে খিলক্ষেত থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টায় একজন পথচারী মিমের নিথর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, স্কুটার চালানোর সময় কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়েছে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সাবরিনা বলেন, মিমের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। মিমের স্কুটারটিকে কোন গাড়ি ধাক্কায় দিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি।
তিনি আরও বলেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে এ বিষয়ে কাজ করছে পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



