সিলেটের কোম্পোনীগঞ্জে সাদাপাথর পর্যটন কেন্দ্রে জুনায়েদ হোসাইন (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল সোয়া ৩টায় সাদা পাথর এলাকায় খরস্রোতে পড়ে পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়।
নিহত জুনায়েদ হোসাইন নেত্রকোনা জেলার দক্ষিণ বিশুয়ানী বরুনা গ্রামের নিয়ামুল কবীরের ছেলে। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার সময় সাদা পাথর পর্যটন এলাকায় টায়ার দিয়ে সাঁতার কাটতে নামেন জুনায়েদ। এরপর টায়ার উল্টে গিয়ে তিনি পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেন।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, বিকাল সোয়া ৩টায় টায়ার দিয়ে সাঁতার কাটতে নামেন জুনায়েদ হোসাইন। এক পর্যায়ে টায়ার উল্টে তিনি পানির নীচে তলিয়ে যান।বিকাল সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, পানিতে ডুবে কিয়ে পাথরের সঙ্গে লেগে মাথায় ও কপালে আঘাতপ্রাপ্ত হয় জুনায়েদ। ধারণা করা হচ্ছে আঘাত পেয়ে পানির নীচে জ্ঞান হারিয়ে তার মৃত্যু হয়েছে। জুনায়েদ ও তার ৫ বন্ধু সাদা পাথরে ঘুরতে এসেছিলেন বলেও জানান তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



