পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন, আমাদের দেশের জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আল্লাহর দান। তিনি সাধারণ মানুষের জন্য তার বাবার মতোই কাজ করেছেন। আমরা তার সাথে গত কয়েক বছর ধরে কাজ করে চিনতে পেরেছি তিনি সবসময় গ্রাম, গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও দিনমজুরের কথা চিন্তা করেন। তার সব প্রকল্প আর পরিকল্পনায় খেয়াল রাখেন নারী ও দারিদ্র মানুষের উপকারের কথা আছে কিনা এমন চিন্তা নিয়েই শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন।
বুধবার (৩০ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন এবং বার্ষিকক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরও বলেন, তোমরা ছেলে-মেয়েদের পরিশ্রম করতে হবে। পড়া-লেখা করতে হবে। তার পর তোমরা দুনিয়ার অন্য মানুষের সঙ্গে গর্ব করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। শিক্ষর্থীদের প্রতি এমন আবেদন করেন।
চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি এটিএম শোয়েব আহমদের সভাপতিত্বে ও স্কুলের সহকারি শিক্ষক আব্দুল মোমিন মামুনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের ভাপরপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, ইউএনও নুসরাত জাহান, স্থানীয় আ’লীগের সভাপতি আবুল হোসেন, আ’লীগ নেতা তজম্মুল আলী, যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ জসিম উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আকমল হোসেন, ওসমানীনগর সার্কেল রফিকুল ইসলাম, বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন ও ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



