মৌলভীবাজারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের গোবিন্দবার্টী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার করমপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
জানা গেছে, মৌলভীবাজার থেকে পাসপোর্ট সংগ্রহ করে মো. জাহিদুল ইসলাম বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তার মোটরসাইকেলের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার (মৌলভীবাজার থ ১২-৬৩১৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহিদুল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহিদুল ইসলাম নিজের পাসপোর্ট নিয়ে মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ২৫-৭৭৮১) যোগে বাড়িতে ফিরছিলেন ঘটনার সময় বিপরীতগামী একটি সিএনজি অটোরিক্সার (মৌলভীবাজার থ ১২-৬৩১৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে রাজনগর থানা পুলিশ তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়াকে (৩৪) আটক করেছে পুলিশ। আটক সুমন রাজনগর উপজেলার রাজনগর গ্রামের আয়াছ মিয়ার ছেলে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



