সিলেটে বসত ঘরের ভেতর থেকে গলাকাটা অবস্থায় স্কুল শিক্ষিকার এবং ঝুলন্ত অবস্থা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহতরা হলেন-তপতী রানী দে (৬০) ও তার গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্য।
শনিবার (২০ জুন) সিলেটের ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের সোয়াইরগাও গ্রামে বসত ঘর থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।তপতী রানী দে সোয়াইরগাও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
স্থানীয়রা জানান, শনিবার রাতে বাথরুমের জানালা দিয়ে গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্যের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। পরে থানায় খবর দেন।
খবর পেয়ে রাত ১২টার দিকে ওসমানীনগর থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বাসার বাথরুমের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে মেঝেতে তপতী রানী দে’র গলাকাটা মরদেহ ও পাশে গৌরাঙ্গ বৈদ্যর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। ওই পুলিশ কর্মকর্তা পুরো ঘর রক্তে ভেজা দেখতে পান। দু’জনের মৃত দেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেন।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষিকা তপতী রানী দে’র স্বামী ও ছেলেমেয়ে চিকিৎসক। স্বামী ও ছেলের সাথে তিনি সোয়াইরগাও গ্রামের বাড়িতে থাকতেন। স্থানীয়দের খবরে পুলিশ বসত ঘর থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার সময় তপতী রানীর ছেলে চেম্বারে রোগি দেখায় ছিনৈ। বাসায় কেবল তপতি রানী ও গৌরাঙ্গ ছিলেন। তার ধারণা সন্ধ্যার পর কোনো একসময় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। তবে কারা ঘটনাটি ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



