সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের অপরাধে ৫টি পৃথক মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন এই রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায়।
মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, রিপন মিয়া, রুকন মিয়া, শাহিন মিয়া, শৈলেন দাস ও আসাদ মিয়া।
সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায় বলেন, আদালত আজ একটি অন্যরকম রায় দিয়েছেন। আমি মনে করি নির্যাতিত নারীরা সঠিক বিচার পেলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



