হবিগঞ্জের চুনারুঘাটে ২৫ কেজি গাঁজাসহ জামাই-শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- শ্বশুর আং আজিজ (৫৫), মেয়ে জামাই হৃদয় মিয়া (২১)।
পুলিশ জানায়, রোববার সকালে বাঘারুক গ্রামের আং আজিজের বসতবাড়িতে অভিযান চালিয়ে বসতঘরের একটি কক্ষে বালু দিয়ে ঢাকা অবস্থায় ৩টি বস্তায় ২৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অপর সহযোগী পালিয়ে যায়।
চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



