সিলেটের দক্ষিণ সুরমা থেকে নিখোঁজ ৩ শিশুকে পাওয়া গেলো সীমান্তবর্তী গোয়াইনঘাটের জাফলং জিরো পয়েন্টে। শনিবার (১৯ জুন) স্থানীয় জনতা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
উদ্ধার হওয়া তিন শিশুর মধ্যে দুই জমজ সহোদর হাসান (১৩) হোসেন (১৩) ও তাদের বাড়ির কাজের মহিলার ছেলে অপু (১০)। তারা তিনজনই মাদরাসার ছাত্র।
স্থানীয়রা জানান, এদিন সকালে শিশু তিনটিকে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দেন। পরে তাদের মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
উদ্ধার হওয়া শিশুরা আহমদপুর গ্রামের মৃত সামছুল ইসলামের যমজ সন্তান হাসান (১৩) ও হোসেন(১৩)। তাদের সঙ্গে নিখোঁজ বাসার কাজের মহিলা সালমা বেগম ও জালালাবাদ থানাধীন জাঙ্গাইল এলাকার রিপন মিয়ার ছেলে অপু (১০)।
গত বৃহস্পতিবার (১৭ জুন) সকালে থেকে শিশু তিনটিকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় নিখোঁজ শিশুদের চাচাতো ভাই সালাহ উদ্দিন দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়রি (জিডি নম্বর-৮১১) করেন। হাসান ও হোসেন সিলেটের কুদরত উল্লাহ মাদ্রাসায় হাফিজ বিভাগে এবং অপু দক্ষিণ সুরমার আহমদপুর এলাকার স্থানীয় একটি মাদরাসায় হাফিজ বিভাগে অধ্যায়নরত বলে জানিয়েছেন শিশুদের চাচাতো ভাই সালাহ উদ্দিন আহমদ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



