সড়ক দুর্ঘটনায় সড়কেই নিহত হলেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ) প্রকৌশলী জহির আহমেদ (২৪)। তিনি মৌলৈভীবাজার সড়ক জনপথ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী ছিলেন।
শনিবার (২৬ মার্চ) রাত সোয়া ৯টার দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদর ইউনিয়ন পরিষদের সামনে ঘটনাটি ঘটে।
পুলিশ ও দমকল বাহিনী এবং স্থানীয় লোকজন বলেন, শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাক ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেট কারে থাকা জহির আহমেদকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে। জহির আহমেদ মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্বরত ছিলেন।
প্রকৌশলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার ২৫০ সহ্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মৃনাল কান্তি সিনহা বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত আরো ৩ জনকে হাসপাতালে আনা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



