যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা উদ্যোগ নেয়।
শনিবার (২৬ মার্চ) সকাল ৯টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন, সকাল ৯টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, সকাল ৯টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন এবং সকাল ১০টায় হ্যান্ডবল গ্রাউন্ডে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন।
এসকল অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়রুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



