সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ফ্লোরিডায় ফেডারেল আদালতে মামলা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক পার্টির পরিচালনা পর্ষদ ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিসহ ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ মামলায় আসামি করা হয়েছে।
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাবেক প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার সঙ্গে সম্পর্ক আছে এমন মিথ্যা দাবি তুলে ২০১৬ সালে তার নির্বাচনী প্রচারণা ভণ্ডুলের ষড়যন্ত্র হয়েছিল।
মামলায় অভিযুক্তের তালিকায় এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কমিসহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে আছেন ব্রিটিশ গোয়েন্দা ক্রিস্টোফার স্টিলি ও তার সহযোগী এবং হিলারির বেশ কয়েকজন প্রচারণা উপদেষ্টা।
১০৮ পৃষ্ঠার মামলার নথিতে বলা হয়েছে, ‘বেষণা, তথ্য বিশ্লেষণ ও রাজনৈতিক কৌশলের’ নামে অভিযুক্তরা জনগণের বিশ্বাস বদলে দেওয়ার অপচেষ্টা করেছিলেন। তাদের একটাই উদ্দেশ্য ছিল, আর তা হলো—ট্রাম্পকে অপমান করা।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে হারিয়ে জয়ী হয়েছিলেন ট্রাম্প। সেই নির্বাচনে জালিয়াতির চেষ্টার অভিযোগটি দীর্ঘ সময় ধরে আলোচনায় ছিল। এরপর ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর ব্যাপক জালিয়াতির অভিযোগ করেন ট্রাম্প। তবে তার এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



