সিলেটে দ্বিতীয় ধাপে আবারো শুরু হলো করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম। চীন থেকে আসা সিনোফার্ম তৈরি করোনা ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে।
শনিবার (১৯ জুন) সকাল থেকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের দিয়ে এই টিকা প্রয়োগ শুরু হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দ্বিতীয় ধাপে চীনের সিনোফার্মের তৈরি করোনা ভ্যাকসিন প্রথমদিন ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের দিয়ে শুরু হয়েছে। প্রথম দিনে ভ্যাকসিন নিতে ২৬৭ জন শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। তবে তাদের কতজন ভ্যাকসিন নেবেন, তা এখনো নিশ্চিত নয়।
এখন থেকে টিকা কার্যক্রম প্রতিদিন চলবে।সরকারি ছুটির দিন ছাড়া শুক্রবারও টিকা কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে বলেও নিশ্চিত করেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, প্রথম পর্যায়ে টিকা নিতে সিলেট বিভাগে ৩ লাখ ৭৫ হাজার ৪১৬ জন রেজিস্ট্রেশন করে ৩ লাখ ৪৪২ জন প্রথম ডোজ গ্রহণ করেন। তাদের মধ্যে ২লাখ ১৮ হাজার ৬৭২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রথমধাপে ৭৪ হাজার ৯৭৪ জন প্রথম ডোজ থেকে এবং ৮১ হাজার ৭৭০ জন দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত ছিলেন।
এবছরের গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিনেশন কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর ৭ ফেব্রুয়ারি সারা দেশব্যাপী এক যোগে করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়।
উল্লেখ্য, চীন সরকার বাংলাদেশ সরকারকে ১১ লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসেবে প্রদান করেছে। গত শুক্রবার (১৭ জুন) চীনের তৈরি সিনোফার্মের ৩৭ হাজার ২০০ ডোজ টিকা সিলেটে এসে পৌঁছায়। টিকাগুলো সিভিল সার্জন অফিসের ইপিআই কোল্ড স্টোরে রাখা হয়েছে।
সরকারি নির্দেশনা মোতাবেক, শিক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র কিংবা কলেজের আইডি কার্ড নিয়ে আসলেই তাদেরকে টিকা দেওয়া হবে। মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের পরে সিলেট নার্সিং কলেজ, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বিগত দিনে টিকা থেকে বাদ পড়া চিকিৎসক-নার্স, পুলিশ সদস্য, গোরখোদক,ও মৃতদেহ সৎকারকারী ছাড়াও বিগত দিনে যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন আপাতত তাদেরকে ঠিকা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি বেসরকারি মেডিক্যাল ডেন্টাল কলেজের শিক্ষার্থীগণ ছাড়াও টিকার অগ্রাধিকারপ্রাপ্ত হবেন বিদেশগামী বাংলাদেশী অভিবাসীরা। সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীগণ। বিডা-এর আওতাধীন ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক সরকারি প্রকল্প কর্মকোন্ডে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারিগণ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



