শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলা সমিতির উদ্যাগে ক্রীড়া সপ্তাহ শুরু হয়েছে। এতে মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে সিলেটের প্রথম মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নতুন সিলেট।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’ তে এ ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করা হয়।
সপ্তাহব্যাপী এ ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন বাংলা সমিতির সভাপতি ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলা সমিতির সহ-সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. গুলশান আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আসাদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহ, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান এবং পাঠাগার ও সমাজকল্যাণ সম্পাদক মো. ফাউজুল আজীমসহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা।
বাংলা সমিতির ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান বলেন, আমরা সুষ্ঠু ভাবে খেলা পরিচালনা করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। এতে বিভাগের সকলের মধ্যে সুন্দর সুসম্পর্ক গড়ে উঠবে বলে মনে করি।
বাংলা সমিতির সহ-সভাপতি ওমর ফারুক বলেন, বিশ্ববিদ্যালয় একটি বিভাগ যেমন হওয়া উচিত বলে আমি মনে করি তা হলো শিক্ষার্থীরা পড়াশোনায়, খেলাধুলায়, সংস্কৃতি ও অন্যান্য সকল বিষয়ে অবদান রাখবে। এ খেলাধুলার মাধ্যামে বাংলা বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। আমাদের সবার সাথে সবারই সুসম্পর্ক বজায় থাকবে এই প্রত্যাশা করছি।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা বলেন, করোনাকালীন দীর্ঘসময় পর আবারোও বাংলা সমিতির কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের অংশ হিসাবে এ ক্রীড়া সপ্তাহের উৎসব শুরু হল। এ উৎসব বিভাগের শিক্ষার্থীদের মুখরিত করে রাখবে।
আমাদের পেছনের দিনগুলো ভুলিয়ে সামনের দিনগুলোতে এই ক্রীড়া সপ্তাহে সবাই মাতিয়ে থাকবে বলে মনে করি ।
উল্লেখ, ক্রীড়া সপ্তাহে ইনডোর ও আউটডোর দুই সেশনে খেলা চলবে। ইনডোর খেলায় রয়েছে ক্যারাম, দাবা, তাস, লুডু, ১৬ গুটি, ঝুড়িতে নিক্ষেপ ইত্যাদি এছাড়াও আউটডোর খেলায় রয়েছে ক্রিকেট, ফুটবল, হাড়িভাঙ্গা, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, মোরগলড়াই, বলপাসিং ইত্যাদি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



