আবারও আদালতে তলব করা হয়েছে বলিউড স্টার সালমান খানকে। তার বাড়িতে এ সংক্রান্ত আইনি নোটিশ পাঠানো হয়েছে। ২০১৯ সালে সাংবাদিক অশোক পাণ্ডের করা মামলায় তাকে তলব করা হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগামী ৫ এপ্রিল অন্ধেরি আদালতে হাজিরা দিতে হবে ভাইজানকে। ২০১৯ সালে সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন সালমান খান। এ কারনে ভারতীয় আইনের ৫০৪ ও ৫০৬ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। তবে মামলার বিষয়ে এখনো কোন মন্তব্য করেননি তিনি।
সালমান খান সব সময় একটু মেজাজি যা বলিউডের প্রায় সবারই জানা। রেগে গিয়ে সাংবাদিকদের ধাক্কা মারার ঘটনা আগেও অনেকবার ঘটিয়েছেন তিনি। ভক্তদের সঙ্গে নিয়মিত খারাপ ব্যবহার করে ফেলেন সালমান। এমনকি হাত থেকে ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলার ঘটনাও ঘটিয়েছেন তিনি।
এ ছাড়া ক্যাটরিনার জন্মদিনে শাহরুখ খানের সঙ্গে প্রায় মারপিট করে ফেলেছিলেন তিনি। দীর্ঘ সময় কথা বন্ধ ছিল সালমান ও শাহরুখের। যদিও সেসব ভুল-বোঝাবুঝি তারা মিটিয়ে নিয়েছেন।
এর আগেও হরিণ মামলা, রাতের অন্ধকারে বেপরোয়া গাড়ি চালানোর জন্য দীর্ঘ সময় আদালতে ঘুরতে হয় সালমান খানকে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



