মৌলভীবাজরের শ্রীমঙ্গলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরাফাত হোসেন (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল থানা সংলগ্ন মসজিদের পিছনের রাস্তায় এ ঘটনাটি ঘটে।
হামলাকারীরা আরাফাত হোসেনের মোটর সাইকেল গতিরোধ করে হামলা চালায়, এসময় পালিয়ে যাওয়ার সয়ম ৪ জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
আটককৃত হলেন উপজেলার উত্তর উত্তরসুর গ্রামের মহব্বত আলীর ছেলে আব্দুর রউফ(৪২), বেলাল মিয়া(৩০), বিল্লাল মিয়া(৩২) ও রুমন মিয়া(৩৫)।
এ ব্যাপারে মঙ্গলবার বিকেল ৩টায় শ্রীমঙ্গল থানায় প্রেস ব্রিফিং করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
প্রেস ব্রিফিংকালে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার জানান, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে থানার পাশে মসজিদ রোডে মোটর সাইকেল চলন্ত অবস্থায় গতিরোধ করে দূবৃত্তরা আরাফাত হোসেনের উপর হামলা চালায়। পরে পুলিশ আরাফাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষনিক পুলিশ ধাওয়া করে হামলাকারীদের কলেজ রোডের কালিবাড়ীর সামনে থেকে আটক করে। জমি সংক্রান্ত বিষয়ে এ হামলা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং ছুরিকাঘাতে আহত আরাফাত হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



