সিলেটে ট্রাফিক পক্ষের ২য় দিনে বৃহস্পতিবার নগরের বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে ২০৬ টি মামলা ও ১১৮টি যানবাহন জব্দ করা হয়েছে।
জানা যায়, নগরীর হুমায়ুন রশীদ চত্বর, মধুবন পয়েন্ট, শেখঘাট পয়েন্ট, শিবগঞ্জ পয়েন্ট ও ওভার ব্রীজের নিচসহ বিভিন্ন জায়ড়ায় চেকপোস্ট ও অভিযান পরিচালনা করে মোট ১৩৫টি মামলা ও ৯২টি গাড়ি আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ।
এদিকে ট্রাফিক বিভাগের QRT টিম বিভিন্ন স্থানে অভিযান ও চেকপোষ্ট পরিচালনা করে ৪৪টি মামলা ও ১২টি যানবাহন আটক করে। এছাড়াও বিভিন্ন পয়েন্টে ডিউটিতে নিয়োজিত ট্রাফিক পুলিশ ২৬টি মামলা ও ১৪ টি গাড়ি আটক করে।
দিনব্যাপী অভিযানে ৯২সিএনজি, ৮৭ মোটরসাইকেল, ১১ প্রাইভেট কার ও অন্যান্য ১৬ টি গাড়িতে মামলা এবং ১৪টি সিএনজি, ৬৬ মোটরসাইকেল, ৩ প্রাইভেট কার, অন্যান্য ৩৫ টি সহ মোট ১১৮ টি গাড়ি আটক করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



