সিলেটের গোয়াইনঘাট উপজেলার মেউওয়ার কান্দি গ্রাম থেকে বিপুল পরিমাণ মাদক সহ মাদক ব্যবসায়ী আনছার আলীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেউওয়ার কান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত আনছার আলীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে পুলিশ। কাল আদালতে তুলে রিমান্ডের জন্য আবেদন করা হবে।
এদিকে আনছার আলীর পুত্র কয়েছ আহমদ গণমাধ্যমকর্মীদের বলেন, আমার পিতা তোয়াকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও একজন বিশিষ্ট পাথর ব্যবসায়ী এবং এলাকার সালিশ ব্যক্তিত্ব। রাজনৈতিক প্রতিহিংসামূলক ষড়যন্ত্র করে আমার পিতাকে মাদক মামলা দিয়ে ফাঁসানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



