হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের পর শিশু দুটিকে জড়াজড়ি অবস্থায় পাওয়া যায়।
নিহতরা হলো- উপজেলার দেশমূখ্য পাড়ার নূরমিয়ার শিশু কন্যা তাসপিয়া (৮) ও একই গ্রামের নুরফল মিয়ার শিশু কন্যা নুসরাত(৬)। বুধবার (১৬ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও বানিয়াচং থানা সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়নের দেশমূখ্য পাড়া গ্রামের আপন দুই ভাই নুরমিয়া ও নুরফল মিয়া‘র দুই শিশুকন্যা তাসপিয়া ও নুসরাত। আপন চাচাতো বোন হওয়ায় তারা দুজন একসাথে ঘোরাফেরা ও খেলাধুলা করতো।
তাসপিয়া সাঁতার জানলেও নুসরাত জানতো না। সকলের অগোচরে বুধবার বিকেলে বাড়ির পিছনের পুকুরে শিশু দুটি গোসল করতে যায়।
পরে অনেক সময় খোঁজাখোজি করেও তাদেরকে না পেয়ে পুকুরের ঘাটে জামা দেখে পানির নিচে খোঁজে লাশ উদ্ধাার করা হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি মর্মান্তিক। শিশু দুটির পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আবেদন করেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



