শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌহার্দ্য সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান ইমনকে নির্বাচিত করা হয়েছে।
রোববার (২০ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে পদাধিকারবলে কমিটির সভাপতি হিসেবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মো: জহিরুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন-সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহার আলী, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ বাপ্পী, প্রকাশনা সম্পাদক ফাহিম ইফতেখার ইফতো, সহ-প্রকাশনা সম্পাদক সিয়াম আহমেদ, ক্রীড়া সম্পাদক নাফিজুর রহমান সিজান প্রমুখ।
উল্লেখ, গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের গ্যালারী-১ এ এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



