হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে চৈতন্যপুর এলাকা থেকে বিজিবি ৩ কেজি গাঁজা সহ ২ কারবারি কে আটক করে।
আটককৃতরা হলেন- মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের মৃত মুরতুজ আলীর ছেলে জামাল মিয়া (৪০) ও তার ভাই একলাছ মিয়া (৩২)।
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সামিউন্নবী চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, ওইদিন রাতে মনতলা বিওপির হাবিলদার ইব্রাহিমের নেতৃত্বে একদল বিজিবি সদস্য টহল পরিচালনা করার সময় চৈতন্যপুর এলাকা থেকে ২ ব্যাক্তি কে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা সাড়ে ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।সকালের দিকে আয়েশা খাতুনকে শায়েস্তাঞ্জের পুরানবাজার ভাড়াটিয়া বাসা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



