উচ্চশিক্ষা অর্জনে কোথায় পড়ালেখা করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। কেননা তার উপর ভিত্তি করেই আপনার পুরো ভবিষ্যৎ নির্ভর করছে। সারাবিশ্বের মধ্যে একটি দেশ বাছাই করা হয়তো খুব কষ্টসাধ্য মনে হতে পারে। কারণ, পড়ালেখার মান, জীবনযাত্রা, আবাসন ব্যবস্থাসহ অন্যান্য বিষয় সব দেশে এক রকম হয় না। তাছাড়া শিক্ষার্থীদের একাডেমিক রেজাল্ট এবং আর্থিক অবস্থাও মুখ্য বিষয় হিসেবে গণ্য।
শিক্ষার্থীদের কাছে সাধারণত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি কিংবা ইউরোপিয়ান দেশগুলো প্রাধান্য পেয়ে থাকে। তবে উন্নতব্যবস্থাসম্পন্ন এমন অনেক দেশ থাকতে পারে, যা আপনি হয়তো বিবেচনাও করেননি। তাই এই ব্যাপারে সময় নিয়ে একটু ঘেঁটে দেখাই বুদ্ধিমানের কাজ।
আন্তর্জাতিক শিক্ষার্থী হিসাবে এশিয়ান দেশ দক্ষিণ কোরিয়ায় পড়ালেখা করা আপনার জন্য বেশ বৈচিত্র্যময় হয়ে উঠতে পারে। কেননা, দেশটিতে বিশ্বমানের শিক্ষাব্যবস্থার পাশাপাশি পাচ্ছেন আকর্ষণীয় কোরিয়ান সংস্কৃতির সান্নিধ্য, মনোরম আবহাওয়া বেষ্টিত চমৎকার পরিচ্ছন্ন পরিবেশ ও উন্নত জীবনব্যবস্থা। আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব কোরিয়া নামকরণ করা হলেও দেশটি দক্ষিণ কোরিয়া হিসেবেই সবার নিকট পরিচিত।
কোরিয়ার বিশ্ববিদ্যঅলয়গুলোও নানান ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার কেডিআই স্কুল অব পাবলিক পলিসি এন্ড ম্যানেজমেন্ট।
বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তরে এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৮ এপ্রিল। পহেলা এপ্রিল থেকে আবেদন শুরু হবে।
এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও মাসিক উপবৃত্তি, বিমানে যাতায়াতের খরচসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
শিক্ষার্থীরা পাবলিক পলিসি, ডেভেলপমেন্ট পলিসি এবং পাবলিক ম্যানেজমেন্ট সম্পর্কিত বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করতে পারবেন। মোট ৪ টি সেমিস্টার বা ২ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।
কেডিআই স্কুল অব পাবলিক পলিসি এন্ড ম্যানেজমেন্ট দক্ষিণ কোরিয়ার সেজাং রাজ্যে অবস্থিত একটি প্রতিষ্ঠান। এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধাসমূহ:
* টিউশন ফি মওকুফ করা হবে।
* মাসিক উপবৃত্তি প্রদান করা হবে।
* বিমান খরচ।
আবেদনের যোগ্যতা:
* যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী।
* ন্যূনতম ৩ বছরের স্নাতক ডিগ্রি।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
* স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* সার্টিফিকেট।
* ইংরেজি দক্ষতা সনদ।
* পাসপোর্টের কপি।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে https://www.kdischool.ac.kr/?fbclid=IwAR1FO9lPN66-ge_7Rybh1nr9jMbVWrOE08AZ-PdO3YvBzIzTiomsIoaOpMw#/admissions/content/international/notice?contentId=38489#top ।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



