সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তে ভারতীয় বাঁশ ও নিষিদ্ধ মদের চালান আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ জুন) তাহিরপুর সীমান্তের নিয়মিত বিজিবি,র টহল দল এসব মালামাল আটক করে।
বিজিবি সুত্রে জানাগেছে, বালিয়াঘাটা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৬/৭-এস এর নিকট হতে,আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট এলাকা থেকে ৩ হাজার পিস ভারতীয় (বাঁশের) বড়শীর ছিপ সহ ১.৫ ঘনফুট গোল কাঠ আটক করেছে (বিজিবি) জোয়ানেরা।যার আনুমানিক সিজার মূল্য ৩১ হাজার,৩শত ৬ টাকা।’
অপরদিকে একই দিনে, চারাগাঁও বিওপির নিয়মিত একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৪/৫-এস এর নিকট হতে,আনুমানিক ১শত গজ বাংলাদেশের অভ্যন্তরে।উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জংগলবাড়ি হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করেছে,যার মূল্য ৩০ হাজার টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে-কর্নেল মোঃ তসলিম এহসান (পিএসসি) জানান,ভারতীয় বাঁশ.গোলকাঠ ও মদের চালান জব্দ করার পর নিয়ন্ত্রন কার্যালয়ে জমা রাখার কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



