ভারতীয় মিডিয়া ইন্ডাস্ট্রিতে কমেডির কথা আসলেই ভারতী সিংয়ের কথা আসে। যে কোনো শোতে ভারতী উপস্থাপক হিসেবে থাকা মানে শো হিট। সম্প্রতি জনপ্রিয় এই কমেডিয়ান অন্তঃসত্ত্বা হয়েছেন।
ভারতীর গর্ভে গত আড়াই মাস ধরে বেড়েছে সন্তান কিন্তু তিনি টের পাননি। তাই মজা করেই ভারতী দাবি করেছেন, মোটারা সহজে টের পান না এসব।
আড়াই মাস ধরে অন্তঃসত্ত্বা হয়ে ও শারীরিক কোনো পরিবর্তন টের পাননি তিনি। তিনি সংবাদমাধ্যমকে বলেন ‘দিব্যি খাচ্ছিলাম-দাচ্ছিলাম, কাজকর্ম করছিলাম, সেটে যাচ্ছিলাম— সবই হিসাব মতো চলছিল। তার পরে কী মনে হলো, পরীক্ষা করাতে গেলাম। দেখলাম আড়াই মাস ধরে অন্তঃসত্ত্বা’।
সম্প্রতি ভারতী এবং তার বর হার্ষ লিম্বাচিয়া সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তারা মা-বাবা হতে চলেছেন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এক সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন ভারতী। নিজের ওজন নিয়ে এর আগেও রসিকতা করতে দেখা গেছে ভারতীকে।
এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ভারতী জানিয়েছেন, এই সময়ে তারা ভেবেছিলেন সন্তানের কথা। ভেবেছিলেন, এখনই বাবা-মা হয়ে যাওয়ার সেরা সময়। কিন্তু সেই সময় যে এমন অপ্রত্যাশিতভাবে এসে যাবে, শুধু তাই নয়, সময় এসে যাওয়ার খবর যে তারা এত দেরিতে পাবেন, সেটি বোধহয় ভাবেননি এই দম্পতি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



