টি-টোয়েন্টি এবং ওয়ানডে দুই ফরম্যাটে আগেই অভিষেক হয়েছে। তবে সাদা পোশাকে নামার অপেক্ষায় ছিলেন ইংল্যান্ডের তরুণ পেসার সাকিব মাহমুদ। অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে তার।
টি-টোয়েন্টি অভিষেক হয়েছে সেই ২০১৯ সালের নভেম্বরে। পরের বছরের ফেব্রুয়ারিতে গায়ে জড়িয়েছেন ওয়ানডের জার্সিও। অবশেষে ইংল্যান্ডের হয়ে টেস্টও খেলতে যাচ্ছেন তরুণ পেসার সাকিব মাহমুদ।
বার্বাডোজের কেনিংস্টন ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে একাদশে ডাক পেয়েছেন সাকিব মাহমুদ। এর আগে দেশের হয়ে ৭ ওয়ানডে আর ১২টি টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এ পেসার।
আরেক পেসার মার্ক উডের ইনজুরির কারণে টেস্টে অভিষেকের দরজা খুলে গেল পেসার সাকিবের। ইংলিশ এ পেসারের বিশেষ শক্তি তার গতি বৈচিত্র্য। ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করতে পারেন ডানহাতি এই পেসার।
সাকিব মাহমুদের সুযোগ পাওয়া নিয়ে ইংলিশ অধিনায়ক জো রুট বলেন, সে আমাদের জন্য সেরা বিকল্প। তার হয়তো অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই, কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সে জানে কখন তাকে কী করতে হবে।
এর আগে অ্যান্টিগায় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়। দ্বিতীয় টেস্ট আজ (১৬ মার্চ) শুরু হচ্ছে কেনিংস্টন ওভালে।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
জো রুট (অধিনায়ক), অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, ড্যান লরেন্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, বেন ফোকস (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ক্রেইগ ওভারটন, জ্যাক লিচ এবং সাকিব মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শামারাহ ব্রুকস, জেমাইন ব্লাকউড, নিকরুমাহ বোনার, জেসন হোল্ডার, জোসুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), কেমার রোচ, আলজারি জোসেফ, জাইডিন সিলস এবং ভিরাস্বামী পরমোল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



