সিলেটের নগরের বিভিন্ন এলাকায় নকল কয়েল বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৬ জুন) দুপুর থেকে পরিচালিত এ অভিযানে দেখা যায়, জনপ্রিয় বাওমা কয়েলের ট্রেডমার্ককে নকল করে বোমা ও ড্রাগন নাম দিয়ে বিক্রি হচ্ছে নকল বাওমা কয়েল। এসময় নগরীর বালুচর এলাকার আজোয়া স্টোরকে ৫ হাজার টাকা, নতুন বাজার এলাকার এমাদ স্টোরকে ১০ হাজার টাকা, শিবগঞ্জ এলাকার তাহরার স্টোরকে ১৫ হাজার টাকা এবং আপন স্টোরকে আরো ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিভিন্ন নামে প্রায় ২০০ প্যাকেট নকল বাওমা কয়েল জব্দ ও ধ্বংস করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন র্যাব-০৯ এর একটি টহল টিম। এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



