হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. ওয়াছের মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এসময় বিনা অনুমতিতে অবৈধভাবে এস্কেভেটর দিয়ে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ। এসময় পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



