রোববার (১৩ মার্চ) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার বনিক, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সংগঠনের সভাপতি তাহসিন রহমান ও সাধারণ সম্পাদক শাফায়েত জামিল সৌরভসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক শাফায়েত জামিল সৌরভ বলেন, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মজিবুর রহমান রুপকের দুটি কিডনিই অকেজো হয়ে গিয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট ও বিদেশে চিকিৎসা বাবদ তার জন্য আনুমানিক ৫০ লাখ টাকা প্রয়োজন। পরিবারের পক্ষে এতো টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই রুপকের চিকিৎসার সহায়তায় শাবিপ্রবির অন্যতম ক্রীড়া সংগঠন স্পোর্টস সাস্ট ‘Dribble for Rupok’ নামে একটি ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছে।
ফুটসাল টুর্নামেন্ট উপলক্ষে গত ৬ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত টিম রেজিষ্ট্রেশন করে স্পোর্টস সাস্ট। উক্ত টুর্নামেন্ট থেকে প্রাপ্ত সব অর্থ রুপকের চিকিৎসার জন্য খরচ হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



