ফেসবুকে কমেন্ট নিয়ে দ্বন্দ্ব গড়াল সংঘর্ষে। গাজীপুরে ছুরিকাঘাতে মারা গেছে তিন যুবক। এ সময় অন্তত আরও চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ।
ফেসবুকে কমেন্ট নিয়ে দ্বন্দ্ব গড়াল সংঘর্ষে। গাজীপুরে ছুরিকাঘাতে মারা গেছে তিন যুবক। এ সময় অন্তত আরও চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ।
কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার (১২ মার্চ) মধ্যরাতে কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও এলাকায় ফারুক, নাঈম ও রবিন নামে তিন যুবককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাদের নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় ফারুক ও নাঈম।
নিহত নাঈম হোসেন দক্ষিণগাঁও চড়পাড়া এলাকার মৃত আলম হোসেনের এবং ফারুক হোসেন একই গ্রামের আলম হোসেনের ছেলে। উন্নত চিকিৎসার জন্য রবিনকে ঢাকায় পাঠানো হয়।
পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত রবিনের (১৬) মৃত্যু হয়। সে দক্ষিণগাঁও চড়পাড়া গ্রামের হিরণ মিয়ার ছেলে। ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা বলে জানান স্থানীয়রা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



